দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সংসদীয় কর্মকাণ্ড এবং জনজীবনের ক্রমবর্ধমান সংকট নিয়ে প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি সংসদ সদস্য ও রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেন।
মাহফুজ আলম লেখেন, গত দুই সপ্তাহ ধরে চলা সংস্কার ও বিচারের আলোচনা এখন কোথায় হারিয়ে গেছে। তার মতে, রাষ্ট্র সংস্কার বা ইনসাফ প্রতিষ্ঠার বিষয়গুলো এখন পেছনে পড়ে গিয়ে ভাগ-বাটোয়ারার রাজনীতি বেশি গুরুত্ব পাচ্ছে।
তিনি আরও লেখেন, জ্বালানি সংকটে কৃষকের ক্ষতি, টানা লোডশেডিংয়ে জনজীবনের ভোগান্তি, হামের প্রকোপে শিশু মৃত্যু, অর্থনীতির চাপ এবং নাগরিক নিরাপত্তাহীনতার মতো বিষয়গুলো এখন আলোচনার বাইরে চলে গেছে।
সংসদের ভেতর ও বাইরের রাজনৈতিক কার্যক্রমকে তিনি ‘বাটোয়ারার রাজনীতি’ হিসেবে অভিহিত করেন। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, দিনের বেলা এক পক্ষের ওপর সহিংসতা এবং রাতে আরেক পক্ষের কর্মকাণ্ডের মধ্য দিয়ে জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে কি না।
তিনি সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং স্থানীয় সরকার ব্যবস্থায় তাদের প্রভাব নিয়েও সমালোচনা করেন। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে এমপিদের নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়া এবং তাদের জন্য নতুন গাড়ি ও বিলাসিতার বিষয়টিও তিনি প্রশ্নবিদ্ধ করেন।
এমএস/